চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা চালক ও শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার হয়। এর জের ধরে ক্যাম্পাসে সিএনজি চলাচল বন্ধ রেখেছেন চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (৬ মার্চ) সকালে বায়োলজি ফ্যাকাল্টি থেকে কিছু শিক্ষার্থী জিরোপয়েন্ট আসলে অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগে কয়েকজন শিক্ষার্থী বাপ্পি নামক সিএনজি চালকের উপর চড়াও হোন। জানা যায়, এ ঘটনায় তাকে মারধর করা হয়। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে বিভিন্ন সড়কে সিএনজি চলাচল বন্ধ রেখেছেন চালকরা।
এ বিষয়ে সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, অকারণে সিএনজি চালকের উপর মারধর করেছে তারা। তাই আমরা সাময়িক সিএনজি চলাচল বন্ধ রেখেছি। যদি ঘটনার সঠিক বিচার না হয় তবে আমরা বড় কর্মসূচী দিতে বাধ্য হবো।
এ বিষয়ে জানতে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সাথে একাধিক বার মুঠোফোনে ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।