বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমায় দুই পক্ষের গোলাগুলিতে চারজন নিহতের কথা জানিয়েছে পুলিশ। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৬মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার।
তিনি বলেন, চারজন নিহতের খবর পেয়েছি। এটা দুর্গম এলাকা। পুলিশের টিম পাঠানো হয়েছে। কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।
Post Views: 330




