বান্দরবান প্রতিনিধি: বিশেষ দোয়া মোনাজাত, শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা ও সম্মাননার মধ্যদিয়ে বান্দরবানে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

মঙ্গলবার (১মার্চ) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে দিনটি পালিত হয়।

স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সময় দায়িত্ব পালন অবস্থায় নিহত পুলিশ সদস্যদের জন্য নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম)। এসময় নিহত পুলিশ সদস্যদের জন্য ১মিনিট নিরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্যে জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেছেন, জন নিরাপত্তা ও দেশপ্রেম থেকে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগপুলিশ বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপারকমান্ডেন্ট (ইন-সার্ভিস) ওয়াহিদুল চৌধুরী, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আশোক কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামসহ বান্দরবান জেলার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।