নিজস্ব প্রতিবেদক: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার পথে বগুড়া থেকে কিশোরী ছন্দাকে (ছদ্মনাম) তুলে নিয়ে চট্টগ্রাম পালিয়ে এসেছিলেন নুরনবী কাজী । ভেবেছিল চট্টগ্রামে কয়েকদিন রাখলে অপহৃত কিশোরী বা তার পরিবার আস্তে আস্তে পাল্টে যাবে। কিন্তু শেষ রক্ষা হলো না। নুরনবীর কপালে বৌয়ের ভাতের বদলে এখন জেলের ভাতই জুটছে।

র‌্যাব পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭’র অভিযানে গত রবিবার ২৭ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল সোয়া ৩টায় ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে অপহরণকারী মো. নুরনবী কাজী (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরনবী বগুড়া জেলার মেঘাগাছা থানার মৃত শফিক কাজীর ছেলে।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী ছন্দার বাবা শাকিল আহম্মেদ অভিযোগ করে বলেন, তার মেয়েকে নূরনবী কাজী প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজী না হলে তাকে অপহরণ করার হুমকি দেয়। গত ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় স্কুলে যাওয়ার পথে জেলার সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক তার মেয়েকে অপহরণ করে নূরনবী। এরপর সে ওই মেয়েকে নিয়ে চট্টগ্রামে চলে আসে।

এই বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অপহরণকারী ইপিজেড এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৩টায় সিইপিজেড থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নুরনবীকেও গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরনবী কিশোরীকে অপহরণ করে আত্মগোপন করার কথা স্বীকার করেছে।