ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে ট্রাক আরিফ (১৮) ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক আরিফ বাড়ি বাগানবাজার ইউপির ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পানুয়া গ্রামের হানিফ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ পেশায় একজন গাড়ি শ্রমিক। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দাঁতমারা ইউপির ঢালারমুখ ( রাবারবাগান) নামক স্থানে প্রতিদিনের মতো গাড়িতে বাঁশ উঠাচ্ছিল, হঠাৎ একটি বাঁশ ৩৩ হাজার বোল্টের সাথে লেগে ,আরিফের শরিরের ৯৫% আগুনে পুড়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত আরিফের মামা টিপু জানান, আরিফ বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেলে রাতে ভর্তি করানো হয়। সকালে দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মনির হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটে ছেলেটি আহত হয়,চিকিৎসাধীন অবস্থায় ছেলেটির মৃত্যু হয়।