রাঙামাটি প্রতিনিধি: ‘অবৈধ অস্ত্রের মুখে প্রতিকুল অবস্থায় পার্বত্য অঞ্চলে সরকারের উন্নয়ন কাজ করতে হচ্ছে’। অবৈধ অস্ত্র পার্বত্যাঞ্চল উন্নয়নে বড় বাঁধা বলে অভিযোগ তুলেছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তাঁর দাবি, যতদিন পর্যন্ত পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হবে না ততদিন পর্যন্ত পাহাড়ে শান্তি আসবে না। এজন্য অবৈধ অস্ত্রধারী ও চাদাঁবাজদের তৎপরা নির্মূল করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রাখার জন্য আহবান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘সেনাবাহিনীর অভিযানের কারণে আমাদের জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে‘।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। দীপংকর তালুকদার খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি।

রাঙামাটির নানিয়ারচর উপজেলার সকল সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, হেডম্যান(মৌজা প্রধান), কার্বারী(গ্রাম প্রধান) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ওই মতবিনিময় সভার আয়োজনক ছিল উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

পাহাড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে আঞ্চলিক দলগুলোর নানান বাধা কথা উল্লেখ করে দীপংকর বলেন, ‘আমরা দেখি অন্যান্য জেলায় বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য আন্দোলন করা হয়। অথচ আমাদের এখানে আন্দোলন করা হয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন না করার জন্য’। এর আগে তিনি নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন বাসভবন ও চেঙ্গীসেতু সংলগ্ন সৌন্দর্য্য বর্ধন, বঙ্গবন্ধু গ্যালারি ও বঙ্গবন্ধু ভাস্কর্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সভায় নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর জোন সুদক্ষ দশের লে. ফয়জুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ উপস্থিত ছিলেন।