ক্রাইম প্রতিবেদক: নগরীতে ডাকাতির প্রস্তুতকালে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও দুটি টিপ ছোরা উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকাল পৌনে ৪টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার মুরাদনগর থানার ভাঙ্গানগর গ্রামের মৃত আহসান উদ্দীনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৪), নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জহির আহম্মেদ বাবুলের ছেলে বশির আহম্মেদ রনি (৩৫) ও বরগুনার সদর থানার পুরাঘাটা গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. আবুল হোসেন সজীব (২৮)।
কোতোয়ালী থানার (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গোপন খবরের ভিত্তিতে গত বুধবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি টিপ ছোরা উদ্ধার করা হয়। অভিযানের সময় ৫ জন পালিয়ে গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পলাতক আসামিদের নামপরিচয় জানায়। তারা আরও জানায়, গ্রেফতারকৃতরা রিয়াজউদ্দীন বাজারের ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। তারা দুপুর থেকে ভোর পর্যন্ত স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তারা বিভিন্ন সময় তাদের সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেফতার আনোয়ারের বিরুদ্ধে ১১টি মামলা ও বশিরের বিরুদ্ধে চারটি এবং আবুল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।