প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগরীর ভাসমান জনগোষ্ঠীকে কোভিড-১৯ (জনসন এন্ড জনসন) এর গণটিকা প্রদান করা হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহত্তর ব্যবসায়ী প্রতিষ্ঠান টেরীবাজার ব্যবসায়ী সমিতি’র আয়োজনের ১০০০ এর অধিক ব্যবসায়ী ও কর্মচারী টিকা গ্রহণ করেন।
এসময় সভাপতি আলহাজ্ব আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোছাইনের সঞ্চালনায় গণটিকার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ।
অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, সিভিল সার্জনের বিভাগীয় স্বাস্থ্য সুপার সুজন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আবছার, সহ-সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, আলহাজ্ব ফজল আহমদ, মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম কালু ও শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ আজগর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মোহাম্মদ মোঃ সেলিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রাশেদুল করীম রাশেদ, মোহাম্মদ কামরুল হাসান।



