মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার সমাজ সেবক আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজহারুল হক চৌধুরী নওশা মিয়া উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের ৪বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
জানাযার পূর্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) মেজবা উন নবী, অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নিজাম উদ্দিন, মরহুমের ছেলে মোজাহের হোসেন চৌধুরী সোহেল প্রমুখ।
জানাযায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
গত সোমবার রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



