রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির ১০০ বিদ্যালয়ের মাঝে মাল্টি মিডিয়া ক্লাশরুম সিস্টেম বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্পের অধীন এ শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের এমপি দীপংকর তালুকদার।
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট (এসআইডি সিএইচটি) প্রকল্প এর আওতায় এসব সামগ্রি বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়্যারমান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই চাইন চৌধুরী, ইউএনডিপি কর্মকর্তা ঝুমা দেওয়ান, রাঙামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা বক্তব্য রাখেন।
এ সময় দীপংকর তালুকদার বলেন, ‘ধাপে ধাপে পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সিস্টেম বিতরণ করে আগামী প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেওয়া হবে। দেশের কোন এলাকা প্রযুক্তিতে পিছিয়ে থাকবেনা’।
‘বর্তমান বিশ্ব প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় দেশও এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে’ যোগ করেন দীপংকর তালুকদার।



