প্রেস বিজ্ঞপ্তি: টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) টিসিজেএ কার্যলয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে, উপাচার্য একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
প্রধান অতিথি প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ১৯৫২ সালে যারা বাঙালি জাতিসত্তার টুঁটি চেপে ধরতে চেয়েছিল যারা বাঙালি জাতির বিরুদ্ধে, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ হয়ে ছিল বলে ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন সরকার বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার ব্যাপারে কাজ করছে একই সাথে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার।
সভায় টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপত্বিতে সাধারণ সম্পাদক দীপস্কর দাশ বাবু সঞ্চালনায় আলোচনা একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় টিসিজেএ’র পক্ষে থেকে।
বক্তব্য রাখেন সহ-সভাপতি আলী আকবর, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব, নিবার্হী সদস্য সাইমুন আল মুরাদ, নুর হাসিব ইফরাজ, সুমন গোস্বামী, বাবুন পাল, বাসু দেব, বক্তব্য রাখেন।
এসময় উপস্থিতি ছিলেন টিসিজেএ’র সম্পাদক সঞ্জয় মল্লিক, অর্থ সম্পাদক মো: আলমগীর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, হাসান উল্ল্যাহ, মো:পারভেজুর রহমান, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মো: মনসুর।
Post Views: 635



