প্রেস বিজ্ঞপ্তি: মহান একুশের ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম জেলা প্যানেলের আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়। কাউসার আহমেদের কোরআন তেলওয়াতের মাধ্যমে সকাল ১১ টায় সভার সূচনা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি, ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।

তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতিসত্তার অহংকার। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিলো। এ সময় তিনি বীর শহীদদের ভাষা আন্দোলনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া চক্ষু শিবিরে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মহেশখালী যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে বোট ডুবে সাগরে সলিল সমাধি চক্ষু হাসপাতালের ডা. ইমরানের কথাও তিনি স্মরণ করেন।

আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন চিত্রাংকন প্রতিযোগিতায় ভাষা আন্দোলনের চিত্র অংকন করে একুশের ইতিহাসকে তুলে ধরায় কচি-কাঁচা শিশু শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

৮৮ জেলা প্যানেলের সমন্বয়কারী মঞ্জুরুল করিম বিপ্লবের সভাপতিত্বে বক্তারা ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা জানান।

তারা বলেন, ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরাদের মাঝে সেবার মনোভাব রয়েছে। যার ফলে প্রতিদিন শত শত রোগী এ হাসপাতালের সেবা পাচ্ছে। তারা উপ-মহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনকে চক্ষু চিকিৎসার প্রাণ পুরুষ উল্লেখ করে বলেন, সেবার মনোভাব নিয়ে তিনি হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন। যার ফলে বছরের লক্ষ লক্ষ রোগী সেবা পাচ্ছে। তারা অধ্যাপক ডা. রবিউল হোসেনকে রাষ্ট্রীয় সন্মাননায় ভূষিত করতে মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের আবৃতি করেন ৮৮ জেলা প্যানেলের সদস্য মহিউদ্দিন আহমদের মেয়ে মেহেরুন নেচ্ছা মাহিয়া।

রেজাউল করিম ভূট্টোর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহিউদ্দিন মাঈনুল।

আরো বক্তব্য রাখেন,ইমপেরিয়াল হাসপাতালের একাডেমিক কো-অর্ডিনেটর ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, ডা. আহাদ, পরিবেশ ফোরামের কডিনেটর রিতু পারফী, নাহিদ নাজনীন, সুলতান মাহমুদ, লিয়াকত আলী লাকী, এন এম তালুকদার, হাসিনা মমতাজ জোনাকী, মোস্তফা, কামাল প্রমূখ।

প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে হাসপাতালের বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হয়।