আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় সিএনজি অটোরিকশার দুই চোরকে হাতেনাতে ধরে গণপিঠুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিএনজি অটোরিকশা চুরি করার সময় স্থানীয় জনতার হাতে দুই চোর ধরা পড়ে। এরা হলো, স্থানীয় চাতরী এলাকার বাসিন্দা মো. হোসেনের পুত্র মো হাসান (২৫) ও মৃত শাহ আলমের পুত্র শাহজাহান(২৬)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, আটককৃত দুই চোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ আটকৃতদেরকে আদালতে প্রেরণ করেছে।
Post Views: 215




