মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়নের ৪বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলোকিত ব্যক্তিত্ব; সমাজসেবক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘ বর্ণাঢ্য জীবনে মিরসরাই নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, মিঠানালা শাহ্ সূফি নুর মোহাম্মদ নিজামপুরি (রহ.) মাজার ও মসজিদ কমপ্লেক্স উন্নয়ন কমিটির সভাপতি, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতিসহ মিরসরাইয়ের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠিত শিল্পপতি ছিলেন। সমাজসেবক এই আলোকিত কীর্তিমান মানুষের চীর বিদায়ে তাঁর নিজ এলাকাসহ মিরসরাই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মরহুমের প্রতিষ্ঠিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, মিরসরাইয়ের সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মুহাম্মাদ সেলিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।