চবি প্রতিনিধি: রেলওয়েতে রানিং স্টাফদের আন্দোলনের জেরে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন জোড়া শাটল ট্রেন আবার আগের শিডিউলে চলবে।

মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি) থেকে আগের শিডিউলে চলবে এই তিন জোড়া শাটলসহ মোট সাত জোড়া শাটল ট্রেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. শহীদুল ইসলাম  গণমাধ্যমকে বলেন, ডেমো ট্রেন ব্যাতিত বন্ধ থাকা তিন জোড়া শাটল ট্রেনসহ সব ট্রেন আগের শিডিউলে চলবে।

তবে ষোলশহর স্টেশন মাস্টার ফখরুল ইসলাম দৈনিক সত্যবাণী’কে বলেন, আমাদের কাছে রাত ৯.৫০ মিনিট অবদি কোনো নির্দেশনা আসেনি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি থেকে রেলওয়েতে রানিং স্টাফদের আন্দোলনের জেরে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার (ক্রু) স্বল্পতা দেখিয়ে চবি রুটে চলাচলকারী তিন জোড়া শাটল ট্রেন বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বন্ধ থাকা ট্রেনের সময়সূচি হলো চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকাল ৭.৩০মিনিট, ৯.৪৫মিনিট ও বিকাল ৩.৫০মিনিটের ট্রেন এবং ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরগামী সকাল ৮.৪৫মিনিট , দুপুর ২.৩০মিনিট ও বিকাল ৫.৩০মিনিটের ট্রেন।