মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় আনুমানিক ১৪ লক্ষ ৫০ হাজার টাকার মাদকদ্রব্য সহ আসামি সজল বৌদ্ধ কে জোরারগঞ্জ থানায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। মামলা নং ১৮।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী ) সকালে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন হাজিরসরাই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি রাত ১১ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল অভিযান পরিচালনা করে আসামী সজল কুমার বৌদ্ধ (৪৭), পিতা-মৃত কুমোদ বৌদ্ধ, সাং-হাজিরসরাই থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রামকে আটক করে। এসময় আসামীর হেফাজতে ঘর থেকে ১৯৩ বোতল বিদেশী মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। চোলাইমদ তৈরীর উপকরণসমূহ অত্যাধিক গন্ধযুক্ত হওয়ায় তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জিজ্ঞাসাবাদে আসামি সম্রাল কুমার বৌদ্ধ স্বীকার করে সে দীর্ঘ দিন যাবৎ চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী সম্রাল কুমার বৌদ্ধ কে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার দায়িত্বরত উপ- পরিদর্শক আবু সাঈদ জানান, র‌্যাবের ডিএডি আবুল কাশেম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। পরবর্তী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসামি কোটে চালান করা হয়েছে।