নিজস্ব প্রতিনিধি: অমর অকুশ,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জননেতা তারেক সোলেমান সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে আলকরণ ওয়ার্ডের শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের সভাপতিত্বে,সাবেক ছাত্রনেতা শাহ আলম ইমনের সঞ্চালনায় নিউমার্কেট মোড়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক গোলাম কিবরিয়া, নগর আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ ঈসা, মাকসুদুল আলম বাবুল, রায়হান ইউসুপ,তারেক ইমতিয়াজ ইমতু, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা মাসুদ করিম টিটু,চৌধুরী জহির উদ্দিন মোঃ বাবর,আকরাম আলী খান,কামাল আহমেদ,আকতার হোসেন,সাইফুদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত, সোহেল আলম হিরু,রাজীব চৌধুরী, প্রকৌশলী সবুজ চৌধুরী, আরিফুল হক ফরহাদ, রবিউল হোসাইন,আরাফাত মহিউদ্দিন, গালিব জাহেদ,আদিত্য দাশ জয়,নিঝুম পারিয়াল রাজ, মিজান উদ্দিন বাপ্পি, মাকসুদ আলম ইমন, রবিউল হোসেন শুভ, মীর মো. ইমাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বিশ্বের ১৮৮টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন হলেও আমরা যারা বাংলা ভাষা-ভাষীর মানুষ আমাদের মধ্যে এখনো অনেকেই দাওয়াত পত্র,সাইনবোর্ড থেকে শুরু করে সকল কিছুতেই শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যাবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক। সকলের সচেতনতা অতীব জরুরি, নচেৎ বিশ্বে একমাত্র বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে।
উপস্থিত ছিলেন,চঞ্চল পারিয়াল,তারেক ইফতেখার ইফু,মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, মীর মো. ইকবাল,তানভীর আহম্মেদ রিংকু, আবদুল্লাহ আল মামুন,বিজয় ঘোষ,মিল্টন দাশ,জুয়েল দে,ইমরান আলী মাসুদ,রায়হানুল কবির শামীম, ফাহাদ আনিস,শাখাওয়াত পেয়ারু অনিকেত,ধ্রুব,গিয়াস উদ্দিন জুনায়েদ,প্রান্ত দেওয়ানজী,নিলয় চৌধুরী শুভ,ইরফান উদ্দিন,রাজেশ চৌধুরী, ইমরান উদ্দিন ইস্তি,হৃদয় সেন,সাইফুদ্দিন ফাগুন,আবু তায়েব,ইমন দাশ, প্রিতম তালুকদার,সুব্রত দাশ প্রমুখ।



