প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর পূর্বে সাংস্কৃতিক দলের সভাপতি এড. আবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি লোহাগাড়া বিএনপি নেতা এড. আবু তাহের।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের গৌরব। সারা বিশ্বে কোন জাতি মাতৃভাষার জন্য সংগ্রাম করতে হয়নি। একমাত্র আমার মায়ের ভাষা বাংলা ভাষা- এই ভাষার জন্য ১৯৫২ সালে অসংখ্য মানুষকে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়েছে। তৎকালীন পাকিস্তানীরা বাংলাকে সহ্য করতে না পেরে এ ধরনের নেক্কারজনক ঘটনার ঘটিয়েছেন। যে সমস্ত বীর শহীদরা তখন শহীদ হয়েছিলেন তাদেরকে আজ সারা বিশ্বব্যাপী ভাষা দিবস পালনের মধ্য দিয়ে যুগের পর যুগ স্মরণ করে যাচ্ছেন। তেমনিভাবে বাংলাদেশের বর্তমান অবৈধ অগণতান্ত্রিক, অস্বাভাবিক একটি সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। ইতিহাসের পাতায় তারা একদিন আস্তাখুড়ে যাবে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই দুর্ভিক্ষ আর লুটপাট করেছেন, এবং অবৈধ অগণতান্ত্রিকভাবে বল প্রয়োগ করে মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়ে থাকেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের শপথ নিতে হবে। ভাষার জন্য যে সংগ্রামী মানুষ উজ্জীবিত হয়েছেন ঠিক তেমনিভাবে বর্তমানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক বাকস্বাধীনতা অচিরেই ফিরে আনতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমানে মানুষের ভোটের সরকার না থাকার কারণে দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দিনদিন বেড়ে যাচ্ছে। সরকারের মন্ত্রীদের চুরি, ডাকাতি, দুর্নীতির কারণে আজকে মানুষ দুর্ভিক্ষে কবলে পড়ছে। সাধারণ মানুষ না খেয়ে অনাহারে অর্ধহারে দিশেহারা হয়ে দিনাতিপাত করছে। অবিলম্বে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভাষা শহীদদের মতো শপথ নেওয়ার আহ্বান।

এসময়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, মো. লিটন, মো. আবু বক্কর প্রমুখ নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগর বিএনপির র‌্যালীতে অংশগ্রহণ করে সভা শেষে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়।