নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালাম, রফিক, জব্বার, বরকত, মশিউর সহ রাষ্ট্রভাষা বাংলার জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের সকল পেশার মানুষ। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরীর মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এর পর পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক।
May be an image of 7 people, people standing and text that says "বমদের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষযে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান একুশের প্রথম প্রহরে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। (সোমবার, ২১ ফের্রুয়ারি, ২০২২) -পিআইডি, চট্টগ্রাম"
পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক -স্বাস্থ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
May be an image of 10 people, people standing, indoor and text that says "মহান শহিদ দিবস ও আস্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী একুশের প্রথম প্রহরে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গনের শহিদ মিনারে পুম্পন্তবক অর্পন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান (সোমবার, ২১ ফের্রয়ারি, ২০২২) -পিআইডি, চট্টগ্রাম"
শহীদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই হাজারও মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনার অভিমুখী লাইনে। বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত হয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার ঘাটতি নেই। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র্যাব, সোয়াটের টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট মোতায়েন করা হয়েছে।