চবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। এতে ৩৪জন ভোটারের অংশগ্রহণে ভোট গ্রহণ শেষ হয় দুপুর ২টায়।

ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. শহীদুল ইসলাম।

এতে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন।

এছাড়া সহ-সভাপতি দৈনিক সময়ের আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমাদ সালমান সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান নির্বাচিত হন।

তাছাড়া তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুমান হাফিজ। দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু। কার্যনির্বাহী সদস্য পদে বাংলানিউজের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট মোহাম্মদ আজহার।

উল্লেখ্য ঐতিহ্যবাহী সংগঠন—চবিসাসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৭ পদের মধ্যে ৪ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন মোট ৮ প্রার্থী। বাকি তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩ জন।

এর আগে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। ১৭ ফেব্রুয়ারি দুপুরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন, সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মিনহাজুল ইসলাম তুহিন।

সহ-সভাপতি পদে দৈনিক সময়ের আলো’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমাদ সালমান সাকিব ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি এইচএম নাজমুল হুদা।

সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণের প্রতিনিধি রায়হান উদ্দিন ও দৈনিক জাগরণের প্রতিনিধি জুবাইর উদ্দিন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান ও মহানগর নিউজের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম সৈকত।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।