চবি প্রতিনিধি: আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস শুরু হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চবির সকল বর্ষের ক্লাস ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শুরু হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ চলমান থাকবে। সশরীরে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিভাগ ও ইনিস্টিউট কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। তবে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক সভা ব্যতীত চবি ক্যাম্পাসে জনসমাগম হয় এরূপ কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না। তাছাড়া শিক্ষার্থীদের টিকার সনদ সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ২১ জানুয়ারি চবির সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেয় চবি প্রশাসন।