মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক সকল ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ নিজামপুর কলেজ শাখা ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ সেবা ডেস্কের কার্যক্রম। কলেজে দেখা যায়, কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। হেল্প ডেস্কে টিম নবীন ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করণ করছে তারা । ভর্তি হতে আসা সকল ছাত্র-ছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে সহযোগিতা করেছে ছাত্রলীগ কর্মীরা ।

এ বিষয়ে নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান বলেন, আমরা কলেজ ছাত্রলীগ বরাবরের মতই ছাত্র-ছাত্রীদের সেবায় কাজ করে যাচ্ছি। নবীন শিক্ষার্থীরা যেন নির্বিগ্নে কাজ করতে পারে সে উপলক্ষে কলেজ ছাত্রলীগ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি ।

কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, আমরা ছাত্রলীগের এই ধরণের সেবামূলক কার্যক্রম দেখে খুবই খুশি। ভর্তির বিষয়ে সহযোগিতা করাতে আমাদের খুবই উপকার হচ্ছে।