প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নবগঠিত ওয়ার্ড আহবায়ক কমিটির মতবিনিময় সভা আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় দিনে বাড্ডা জোনের ভাটারা থানাধীন ওয়ার্ড নম্বর-১৭, ৩৯ ও ৪০, রামপুরা থানাধীন ওয়ার্ড নম্বর-২৩ ও ৯৮, বাড্ডা ধানাধীন ওয়ার্ড নম্বর-২১, ৩৭, ৩৮, ৪১, ৪২ ও ৯৭, গুলশান জোনের গুলশান থানাধীন ওয়ার্ড নম্বর-১৮, বনানী থানাধীন ১৯ ও ২০, ক্যান্টনমেন্ট থানাধীন ওয়ার্ড নম্বর-১৫, পল্লবী জোনের পল্লবী থানাধীন ওয়ার্ড নম্বর-২, ৩, ৫, ৬ ও ৯১।
আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা বিকাল ৩ টা থেকে রাত সাড়ে ৭ পর্যন্ত চলে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
সভাপতির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-টিম প্রধান ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, টিম প্রধান ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ভারপ্রাপ্ত টিম প্রধান ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য গোলাম কিবরিয়া মাখন।
উল্লেখ্য, আগামীকাল শনিবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৭১ টি ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
Post Views: 743



