নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক ডা. সামিনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলজে (চমেক) হাসপাতালের আইসিউতে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় এ চিকিৎসক মারা গেছেন। এর আাগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার রেডিসন ব্ল-র সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চমেক আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, ডা. সামিনার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। মাথায় মারাত্মক আঘাত ছিল, বুকের হাড়ও ভেঙে গেছে।
জানা গেছে, ডা. সামিনা আক্তার ইউএসটিসি’র সাবেক ছাত্রী। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি ফেনী। মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে।