কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। দুই প্যানেলেরই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

একদিকে আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক-কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ওই প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাকারিয়া-১, সহ-সভাপতি পদে এড. ফখরুল ইসলাম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এড. নুরুল ইসলাম (সায়েম) সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এড. মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এড. বাবুল মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মনিরুল ইসলাম, সদস্য পদে যথাক্রমে এড. মোহাম্মদ ইসহাক, এড. আব্বাছ উদ্দিন চৌধুরী, এড. কফিল উদ্দিন চৌধুরী, এড. আমানুল হক, এড. মোহাম্মদ রিদুয়ান (আলী), এড. তাজমিন হুদা চৌধুরী, এড. মোহাম্মদ আলম, এড. শবনম মুস্তারী ও এড. জুলকার নাঈম জিল্লু।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী, বর্তমান নির্বাহী কমিটির সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সহ সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ার-কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ওই প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ আবু তাহের-২, সহ-সভাপতি পদে এড. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এড. শাহাব উদ্দিন সাহীব, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এড. মাহবুবুল আলম টিপু,পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এড. মোহাম্মদ শাহিন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. রবিউল আরাফাত বাপ্পা, সদস্য পদে যথাক্রমে এড. এস এম নুরুল ইসলাম, এড. ইব্রাহিম খলিল, এড. মোহাম্মদ সাদেক উল্লাহ, এড. মোস্তাক আহমদ চৌধুরী, এড. মোহাম্মদ ইসহাক, এড মোহাম্মদ আব্দুর রহিম, এড. ইফতিখার মাহমুদ, এড. দেলোয়ার হোসেন কুতুবী ও এড. আবুল কাশেম।

জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে সকাল ২৬ ফেব্রুয়ারী ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। এর মধ্যে চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে প্রকাশিত পৃথক একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। অপর একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের দু’তলায়।

নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের-কে প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ’কে কমিশনার করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফশিল অনুযায়ী গতকাল ১৬ ফেব্রুয়ারি (বুধবার) মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি মনোয়নপত্র বাছাই ও বৈধ, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ এবং আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুসারে আগামী ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দুই প্যানেলেরই সভাপতি পদে প্রার্থী রামু উপজেলার বাসিন্দা এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা।