লিটন কুতুবী,কুতুবদিয়া: কোরবানি ঈদকে সামনে রেখে নাড়ির টানে প্রত্যন্ত অঞ্চল থেকে ঘর মুখো কুতুবদিয়া দ্বীপের হাজার নারী পুরুষ শিশু চ্যানেল পারাপারে শৃংখলায় সহযোগিতা করে যাচ্ছে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও কোস্ট গার্ড কুতুবদিয়া সাব স্টেশনের টিম।
আজ শনিবার (১৫ জুন) হ’তে ২০ জুন পর্যন্ত ঘর মুখো ও পরবর্তীতে কর্মস্থল ফিরে যাওয়ার সময়কাল কুতুবদিয়া দ্বীপের পাঁচটি জেটিতে দাঁড়িয়ে থেকে শৃংখলা ধরে রাখার সহায়তার কাজ করে যাচ্ছেন। এতে পারাপার ঘাট ইজারাদার ও যাত্রীরা চরম খুশী।
এসময় কালে ঘরমুখো মানুষের প্রচুর ভীড় জমার কারণে পারাপারে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশী থাকে। গত রমজানের ঈদে কুতুবদিয়া দ্বীপের প্রচুর মানুষের আগমন ঘটেছে। ঈদের সময় শুস্ক মৌসুম থাকায় এবং সাব মেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডের বিদ্যুৎ সংযোগে আলোকিত করেছে কুতুবদিয়া দ্বীপ, এই দু’টা কারণে দ্বীপের বাসিন্দা চাকুরি বা ব্যবসার কাজে দ্বীপের বাইরে থাকতো অধিকাংশ মানুষ ঘরে এসে আলোক সজ্জা উপভোগ করতে এসেছে। তখন প্রচুর ভীড় উপলব্ধি করেছে আইনশৃংলা বাহিনী উপজেলা প্রশাসন। তাই এ কোরবানি ঈদকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো মানুষের জীবন মান রক্ষার্থে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এবং পারাপার ইজারাদার যৌথ সেবা দিয়ে যাচ্ছে।




