মাহবুবুর রহমান
লা মোকামে প্রকাশিত ইয়া জুলজালাল
হৃদয়ে হৃদয়ে রঙিন হলো প্রেমের জাল।
কোথায় তোমার হলুদ গাঁধা চম্পা চামেলি
এসো সবাই মনের মাঝে নুরের গন্ধ নিই।
প্রেম লাইলি প্রেম মজুন প্রেম শিরী ফরহাদ
প্রেম মানেই সকলেই সমান নেই কোন জাত।
প্রেম মানে বিনয় আর হারিয়ে যাওয়ার ভেলা
সবটুকু বিলিয়ে দিয়ে হারিয়ে যাওয়ার খেলা।
প্রেম মানি আমি তুমি নেই, সবি একাকার
সবকিছু উজাড় করে হারায় অধিকার।
প্রেম হলো হৃদয় কোণে একটি চিকন গাঁথুনি
মনের গহীন অরণ্যে শুধুই আল্লাহ ধ্বনি।
কোথায় তোমার নহর, কোন নদীতে চলে
এসো বন্ধু হারিয়ে যায় মনের গহীন জলে।
হৃদয় দিয়ে হৃদয় কিনো হৃদয় হবে সব
আমি তুমি মিশে গিয়ে স্বরূপ হবে রব।
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি, ১ বসন্ত কাল।
Post Views: 867



