কুতুবদিয়া প্রতিনিধি : সারা দেশের ন্যয় কুতুবদিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যােগে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।আজ শনিবার (০৮ জুন) সকালে সহকারি কমিশনার ভূমি অফিসের বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসের নীচে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপ-সহকারি ভূমি কর্মকর্তা (তহশীলদার) রিদুয়ান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জিয়াউর রহমান জিয়া, কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস.কে.লিটন কুতুবী ও সংবাদকর্মী আবুল কাসেম।
ভূমি সেবা সপ্তাহে ভূমি সংক্রান্ত তথ্য উপাত্ত উম্মুক্ত করে ভূমি সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের নিকট খাজনা রশিদ হস্তান্তর করেন।
ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে ভূমি মন্ত্রনালয় অনলাইনে খাজনা আদায়, খরিজ খতিয়ানের আবেদন,অনলাইনের মাধ্যমে খতিয়ান সংগ্রহসহ সকল সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে ভূমির মালিকগণ। যথাযথ কাগজপত্র সম্বলিত অনলাইনে খারিজ আবেদন করলে আবেদন প্রার্থীরা ২৮দিনের মধ্যে খারিজ খতিয়ান পেয়ে যাবেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেবাপ্রার্থীদের মধ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের পাঁচ জনকে পুরস্কার বিতরণ করা হয়।




