নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে গত বুধবার (০৫ জুন) ভোর রাত সোয়া ৩টায় আগুনে পুড়ে গেছে ৪টি দোকান ও ২টি নির্বাচনকালীন অফিস। অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে লোহাগাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অদুরে খাঁন মোহাম্মদ মসজিদ পুকুর পাড় ষ্টেশনে। ক্ষতিগ্রস্থ দোকানীদের মধ্যে রয়েছে নাছির উদ্দিন, জাহাঙ্গীর, মোজাম্মেল ও নুরুল ইসলাম।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের আনারস প্রতীকের অফিস ও ঘোড়া প্রতীকের অফিস। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্থ দোকানদার মোঃ নুর ও লন্ড্রী মালিক মিলন। স্থানীয়দের ধারানা প্রতিহিংসার আগুনে পুড়েছে এসব দোকান ও নির্বাচনী কার্যালয়। আগুনে ক্ষতিগ্রস্তদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিশেষ করে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সবকিছু আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। সাংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।




