এস.কে.লিটন কুতুবী,কুতুবদিয়া: পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো পাওনাদারের মারধরে গুরুতর আহত হয়েছে অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৩।
আহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজির পাড়ার বদি আলমের পুত্র রাসেদ সরোয়ার (২৮) তার ভাই নুর হোসেনের (২৬) নুর হোসেনের স্ত্রী মোকাইদা বেগম (২২)।
প্রথমে তাদেরকে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯মাসের অন্তঃসত্ত্বা মোকাইদা বেগমের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
সূত্রে জানা গেছে, গত ১৮ মে সকালে আহত রাসেদ সরোয়ার বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। একই এলাকার মোহাম্মদ ইউনুছ ও তার ছেলে তারেক মিলে রাসেদ সোয়ারের উপর হামলা চালায়। দোকানের লোকজন তাদেরকে ঝগড়া না করার জন্য বারিত করে। রাসেদ সরোয়ার পটিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
ঘটনার সূত্রপাত হচ্ছে বিগত এক বছর পূর্বে বদি আলম থেকে মোঃ ইউনুচ জমি লাগিয়তের কথা বলে ৬০ হাজার টাকা অগ্রিম নেয়। গত লবণ মৌসুমে জমির দখল বুঝে দিতে পারেনি। সেই সময় থেকে টাকাগুলোও ফেরত দেয়নি। কিছু দিন পূর্বে পাওনা টাকা ফেরত চাওয়ায় কথা কাটাকাটি হয়। সর্বশেষ গত ৩০ মে বদি আলমের পুত্র নুর হোসেন ও তার স্ত্রী মোকাইদা বেগম বড়ঘোপ সদরে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্য পরিদর্শিকা রোকসানা পারভিনকে মোকাইদা বেগমের অন্তঃসত্ত্বা পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। পথের মধ্যে ধুরুং বাজারের উত্তর পাশে কালভার্টের উপর পূর্ব পরিকল্পিত ওৎপেতে সিএনজি গতিরোধ করে নুর হোসেনের উপর আক্রমন চালায়।
এক পর্যায়ে সিএনজি থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়ার সময় তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোকাইদা চিৎকার দিলে তাকেও মারধর ও গুরুতর জখম করে। বর্তমানে মোকাইদা বেগম কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে।
এ ব্যাপারে বদি আলমের পুত্র রাসেদ সরোয়ার বাদি হয়ে কুতুবদিয়া থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।




