নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজাপুকুর হতে উদ্ধার করা হয়েছে নুর হোসেন (৬২) নামে এক বৃদ্ধের লাশ। গত ৩১ মে শুক্রবার রাত সোয়া ১১টায় পাওয়া গেছে উক্ত বৃদ্ধের লাশ।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর হতে লাশ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ১টি টিম। সহযোগিতা করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃদ্ধ নুর হোসেন উপজেলা সাতগড় গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র।

সূত্র মতে, রাতের ৯টার দিকে পাঁয়ে হেটে রাজাপুকুর নেমে পড়ে এ বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধারের পদক্ষেপ নেয়। উদ্ধার করা হয় অজ্ঞাতনামা হিসেবে। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে বৃদ্ধের স্বজনরা থানায় এসে লাশ সনাক্ত করে।