চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন৷ ওইসময় কয়েকটি বসতঘর ভাংচুর করে বন্যহাতি। নিহত বৃদ্ধ নূর ইসলাম (৭০)। তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ গর্জনিয়া পাহাড়ের বাসিন্দা ও মৃত মতিউর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাকারা বনবিট কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি নিহতের আত্মীয়দের বরাতে জানান, রাত ১২ টার দিকে ঘরের বাইরে শব্দ শুনে গাছ থেকে কাঁঠাল চুরি হচ্ছে মনে করে বের হন৷

ওইসময় গাছ থেকে পেড়ে কাঁঠাল খাওয়ারত একটি বন্যহাতি দৌড়ে এসে নূর ইসলামকে শূঁড় দিয়ে আছড় দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরপরই নিকটস্থ কয়েকটি বসতঘর ভাংচুর করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় জিড়ি ও বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাতে নিহতের পরিবার বিধি অনুযায়ী আর্থিক সহযোগিতা পায়।