নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বশির আহমদ পাড়ায় এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ মে বুধবার সকাল সাড়ে ১০টায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে নিজ বসত ঘরের শয়নকক্ষ হতে।
ফাতেমা বেগম (৭০) নামে এ বৃদ্ধা উক্ত পাড়ার মৃত সোনা মিয়ার স্ত্রী ও ৮ সন্তানের জননী বলে সূত্রে জানায়।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র মতে, ২৮ মে মঙ্গলবার রাতের খাবার পর নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় এ বৃদ্ধা। রাতের কোন এক সময় শয়নকক্ষের ভিতরে বসত ঘরের ছাউনির লোহার এঙ্গেল এর সাথে শাড়ী পেছিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানায়।
জানা গেছে, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘ দিন থেকে মানসিকভাবে অস্থিরতায় ভুগছিলেন ইতোপূর্বেও এ বৃদ্ধা আত্মহত্যার চেষ্টা করেছে।
Post Views: 266




