এস.কে. লিটন কুতুবী, কুতুবদিয়া: উপজেলা পর্যায়ে চলমান পুষ্টি কার্যক্রমকে শক্তিশালীকরণ ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের বহুখাত ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এবং নিউট্রিশন ইন্টারন্যশনাল এর কারিগরি সহযোগিতায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৯ মে)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য নির্মিত শীতাতাপ নিয়ন্ত্রিত শেখ রাসেল অডিটোরিয়ামে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

সভায় কমিটির সদস্য সচিব কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা নাদিম উপস্থিত ছিলেন । এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাণিসম্পদ দপ্তর , মৎস্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, জনস্বাস্থ্য ও প্রকৌশলসহ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা নিউট্রিশন সুপারভাইজার উপজেলার পুষ্টি পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং উপজেলার পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। পরবর্তীতে নিউট্রিশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী শাহ্ মোঃ ইমতিয়াজ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের উপজেলা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা উপর একটি অন-লাইন উপস্থাপনা তুলে ধরেন। পরবর্তীতে সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণএ বিষয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাক্তার গোলাম মোস্তফা নাদিম।

এসময় নিউট্রশন ইন্ট্যারন্যাশনালের জেলা সম্ময়কারী মো: আবদুস শুকুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ গোলাম কবির, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস.কে.লিটন কুতুবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর খাঁন,দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন আল আজাদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।