নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার দরবার পাড়ার ফোরকান মাস্টার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত একজন সন্ত্রাসীও গ্রেফতার হয়নি। ঘোষনা দিয়েছে আবারও হামলার। এনিয়ে এলাকার লোকজনের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বলা হচ্ছে থানায় দায়ের করা জিডি দ্রুত তুলে নিতে।

হামলার শিকার আহত ইব্রাহিম অভিযোগ করে বলেছেন, পূর্ব শক্রতা এবং জায়গার বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে প্রতিপক্ষের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে হামলা করে। ভাংচুর করা হয় বাড়িঘর। বাঁধা দিতে গেলে মহিলাদেরও মারধর করে আহত করা হয়। পিটিয়ে গুরুতর জখম করা হয় আমিসহ চারজনকে। আহত ইকরাম হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। নারকীয় এই হামলার সময় ভয়ে কেউ এগিয়ে আসেনি। বারবার খবর দেয়া হলেও কর্ণফুলী থানার পুলিশ আসেনি। শুধুমাত্র একটি সাধারণ ডায়েরী নং-৭০৫,তাং-১৫/২/২৪ইং নিয়ে দায়িত্ব শেষ করেন বলে অভিযোগ করেন ইব্রাহিম। হামলার শিকার পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

ইব্রাহিম অভিযোগ করে বলেছেন, আমি লোকজন নিয়ে ওইদিন (কাজের লোক) পুরাতন ভাঙ্গা ঘর মেরামত করার জন্য কাজ শুরু করি। প্রায় পৌনে ২টার দিকে প্রতিপক্ষ হাছান, ছৈয়দ, আবদুর রহিমসহ ৭/৮জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা করে ভাংচুর শুরু করে। এতে আমরা প্রতিবাদ ও বাঁধা দেয়ার চেষ্টা করলে আমাদেরকে মারধর করে গুরুতর জখম করা হয়। এঘটনা তাৎক্ষনিক কর্ণফুলী থানার পুলিশকে অবহিত করা হলে তারা কোন ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র একটি জিডি নিয়ে দায়িত্ব শেষ করেন বলে অভিযোগ করে তিনি। বর্তমানে প্রতিপক্ষের লোকজন আবার হামলা করবে লুটপাট চালাবে ঘর বাড়ি গুড়িয়ে দেয়া হবে দখল করে নেয়া হবে বলে হুমকি ধমকি দেয়া হচ্ছে অভিযোগ করেন ইব্রাহিম। ইব্রাহিমদের শেষ সম্বল হচ্ছে থাকার এই ঘরটি।

স্থানীয় সুত্রগুলো জানায়, গত বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি ভুমিদস্যু গ্রুপ ইব্রাহিমদের থাকার ঘরটি কিনে নিয়েছেন ভুয়া দাবী করে দখল ছেড়ে দিতে বলেন। অন্যতায় জোর করে দখল করে নিবে বলে হুমকি দিতে থাকে। এরপর ভুমিদস্যু সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে বসে ইব্রাহিমদের বাড়িতে। তারা এসময় নারকীয় তান্ডবে মেতে উঠে বাড়িঘর ভাংচুর ও মারধর করতে থাকে বাড়িতে থাকা লোকজনকে। মহিলারা পর্যন্ত রেহায় পায়নি হামলা থেকে। সন্ত্রাসীরা বর্তমানে দখল ছেড়ে না দিলে আবারও হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারটি। আক্রান্ত অসহায় এই পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানা গেছে।