এস.কে. লিটন কুতুবী,কুতুবদিয়া: উপকূলীয় বন বিভাগ কুতুবদিয়া রেঞ্জ অফিসে সামাজিক বনায়নে সুবিধা পেতে যাচ্ছে তালিকাভূত্ত ১৩০জন সুবিধাভোগী। শনিবার (২৫ মে) সকালে কুতুবদিয়া রেঞ্জ অফিসে সামাজিক বনায়নের সাথে সম্পৃক্ত সুবিধাভোগীদের নিয়ে বন্টনের বিষয় নিয়ে আলোচনা সভা বড়ঘোপ ইউপির সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে এবং রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস.কে. লিটন কুতুবী এবং উপস্থিত ছিলেন সদর বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী,সুবিধাভোগীগণ।

কুতুবদিয়া উপকূলে গত ২০২৩-২৪ অর্থ বছরে বিদ্যুতের খুটি স্থাপন ও বিদ্যুৎ লাইন সরবরাহের জন্য কুতুবদিয়া উপজেলার অভ্যন্তরীণ সড়ক ও জনপথ এবং স্থানীয় সরকার (এলজিইডি) সড়কে ১৯৯৫ হতে ১৯৯৭ সন পর্যন্ত দুই অর্থ বছরের সামাজিক বনায়নের ৮৮৫টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে নিলামে বিক্রি করা হয়েছে। এসব এলাকার সুবিধাভোগী ১৩০জন (সামাজিক বনায়নের) বিগত ৩০বছর পর সামাজিক বনায়নের অংশ হিসেবে সুবিধা পেতে যাচ্ছে।

কুতুবদিয়া উপকূলীয় রেঞ্জ অফিসের আওতায় উপকূলীয় বন বিভাগ ও স্থানীয় লোকজনের অংশগ্রহণের মাধ্যমে কুতুবদিয়া উপকূলের ৩০ কিলোমিটার সড়কে সামাজিক বনায়ন করে। তন্মধ্যে বিগত ১৯৯৫-৯৬ ও ১৯৯৬-৯৭ অর্থ বছরে পৃথক পৃথক সড়ক ও জনপথ বিভাগের ৬ কিলোমিটার সড়কে এবং স্থানীয় সরকার এলজিইডি বিভাগের ৬ কিলোমিটারসহ মোট ১২ কিলোমিটার সড়কে আকাশমনি,রেন্ট্রি, শিশু,শিল কড়ই, গামারী, করমচা, শিমুল, ঝাউ,মেহগনী,ইপিল ইপিলসহ বনজ বিভিন্ন প্রজাতির ৮৮৫টি গাছ কাটা হয়। চারাগুলো রোপন করার সময় স্ব -স্ব এলাকায় কমিটি গঠন করে সামাজিক বনায়নের মাধ্যমে গাছ পরিচর্যা করার জন্য দায়িত্ব দিয়েছিল সরকার।

বর্তমানে ঐ কমিটির সদস্যগণ ৩০ বছর পর সামাজিক বনায়নের গাছ বিক্রি করে সুবিধা ভোগী লোকজনের শতকরা ৫০ভাগ, বন বিভাগ,সড়ক ও জনপথ বিভাগ,এলজিইডি, এনজিও মিলে ৫০ভাগ অর্থ পাবেন।

কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, সরকারি নিলামে সামাজিক বনায়নের গাছ বিক্রি হয়েছে ১২ লাখ ৪ হাজার ৫২২টাকা। তন্মধ্যে সামাজিক বনায়নের অংশ হিসেবে সুবিধা ভোগীরা পাবে ছয় লাখ দুই হাজার ২৬১ টাকা,( এ টাকা সুবিধা ভোগী ১৩০ জনের মধ্যে বন্টন করা হবে।) বন বিভাগ পাবে দুই লাখ ৪০হাজার ৯০৪টাকা,সড়ক ও জনপথ বিভাগ পাবে এক লাখ ৮০ হাজার ৬৭৮টাকা, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) পাবে এক লাখ ৮০ হাজার ৬৭৮টাকা, এবং সংশ্লিষ্ট এনজিও পাবে এক লাখ ৮০ হাজার ৬৭৮ টাকা।