চকরিয়া অফিস : চিংড়িঘেরে ডাকাতি, জমি দখল, দলীয় নেতাকর্মীদের নির্যাতনের ফল পেয়েছে জাফর আলম। নির্বাচনে দু’হাতে কালো টাকা ছিটিয়েছে এরপরও মানুষের মন রক্ষা করতে পারেনি। মানুষ সময়ের জন্য অপেক্ষা করেছে। সঠিক সময়ে জবাব দিয়েছে চকরিয়াবাসী। ভোট বিপ্লবের মাধ্যমে চকরিয়া থেকে অপরাজনীতিকে বিদায় দিয়েছে।
২১ মে চকরিয়া উপজেলা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ফজলুল করিম সাঈদীকে দ্বিতীয় বারের মতো বিজয়ী করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কৃজ্ঞতা জানাতে উপজেলা চেয়ারম্যানকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছি। চকরিয়াবাসীর ঋণ কোনদিন শোধ করতে পারবো না।
বুধবার (২২ মে) উপজেলা পরিষদ নির্বাচনে ফজলুল করিম সাঈদীকে বিজয়ী করায় ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকরানা সভার প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ সিআইপি আরও বলেন, জাফর বিপুল ভোটে পরাজিত হয়ে দোয়াত কলমের নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ঘরে লুটপাট চালাচ্ছে। তার চরিত্র এখনো বদলায়নি। চকরিয়া না কী অভিবাবক হারা হয়ে গেছে! তুমি কিসের অভিবাবক। তুমি শুধু চোর-ডাকাতের অভিবাবক। বিগত সময়ে যারা চিংড়িঘের ও জায়গা জমি দখল করেছে। উপজেলা চেয়ারম্যান সাঈদীকে বলেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে অবৈধভাবে দখলে রাখা চিংড়িঘের ও জায়গা উদ্ধার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, জামিল হোসেন, মনছুর আলম, মোহাম্মদ উল্লাহ কলি ছাড়াও উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




