বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার চকরিয়ায় বদরখালী রোগে মাতামুহুরী সেতুর ওপর ট্রাকচাপায় ২ বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২০ মে) দুপুরে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ভূঁইয়া ঘটনাটি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৯ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকার ছিদ্দিক আহমদ মিস্ত্রির ছেলে আবদুল্লাহ (২০) ও একই এলাকার মো: জিয়াউদ্দিনের ছেলে মো: মোস্তফা (২১)।

চকরিয়া থানা পুলিশ জানায়, রাতে চকরিয়া থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু স্টেশনের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি মাতামুহুরী ব্রিজের ওপর উঠলে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ভূঁইয়া জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে ট্রাকটি শনাক্ত করা হয়েছে। ড্রাইভার সহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে।