নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার দরবার পাড়ার ফোরকান মাস্টার বাড়িতে একটি সাধারণ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোন ধরনের ব্যবস্থা না নেয়ায় উদ্বেগ উৎকণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনায় হামলার শিকার মোঃ ইব্রাহিম অভিযোগ করে বলেছেন, পূর্ব শক্রতা এবং জায়গার বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে প্রতিপক্ষের লোকজন আমার বাড়িতে হামলা করে। হামলায় মহিলারা পর্যন্ত রেহায় পায়নি। পিটিয়ে গুরুতর জখম করা হয় আমিসহ চারজনকে। আহত ইকরাম হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বেশ কিছুদিন হাসপাতালে ভতি ছিলেন। থানা পুলিশ শুধুমাত্র একটি সাধারণ ডায়েরী নিয়ে দায়িত্ব শেষ করেন বলে অভিযোগ করেন ইব্রাহিম।

হামলার শিকার পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন স্থানীয়রা।