নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোল মোহাম্মদ পাড়ায় আগুনে পুড়ে গেছে ৩বসত ঘর। এই অগ্নিকান্ডে নগদ টাকা ও আসবাবপত্র ইত্যাদি পুড়ে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ মে)সকাল বেলা অগ্নিকান্ডের এঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রবাসী ফরিদুল আলম, বাবুল ও শফিকুর রহমানের বসতঘর।
স্থানীয় সূত্র মতে, বাবুলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে। স্থানীয় লোকজন এগিয়ে এসেও তৎক্ষনিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হয় ফলে সবকিছু পুড়ে গেছে ৩ পরিবারের।
সংবাদ পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইনামুল হাসান ও লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেন। পরে ঘর নির্মানের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।




