মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ হতে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টসমূহ নগদে আপডেট করতে বিড়ম্বনায় পড়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সারা দেশেরমত গ্রামের অভিভাবকদের মধ্যে অসচেতনতা, অসহযোগিতা ও সার্ভার জটিলতাকে দায়ী করছেন এই কাজে নিয়োজিত শিক্ষকগণ। নানান জটিলতায় আপডেট করতে না পারায় প্রায় ৫৫-৬০% শিক্ষাথী ও অভিভাবকদের সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে জানান প্রধান শিক্ষক জাফর আহমদ, বিষ্ণু যশা চক্রবর্তী ও বিজয়ানন্দ বড়ুয়াসহ অনেকেই।

শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে সরকারের ভালো উদ্যোগ সমালোচনার মধ্যে পড়ে যাতাকলে পৃষ্ঠ হচ্ছে। এর আগে বিকাশ, রকেট, ডাচ বাংলাসহ মোবাইল ব্যাংকিং একাউন্টে শিক্ষার্থীদের উপবৃত্তি আসতো। নতুন করে সকল শিক্ষার্থীকে নগদ একাউন্টের মাধ্যমে উপবৃত্তি দেয়ার সিদ্ধান্তে তথ্য, মোবাইল নাম্বার ও নগদ একাউন্ট একজনের তথ্যের সাথে মিল থাকতে হচ্ছে। একটি নাম্বার সরকারি যেকান ভাতায় ব্যবহার হলে উপবৃত্তির তথ্যে আপলোড হচ্ছে না।

গ্রামের ইন্টারনেটের স্প্রীড না থাকায় সার্ভার জটিলতায় পড়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে নির্ঘুম কাজ করতে গিয়ে বাধা গ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। উল্লেখ্য, স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত গত ৮ এপ্রিলে ৩য় বার সময় বৃদ্ধিকরণ চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেটের শেষ সময় ১২ মে এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক অনুমোদনের সময়সীমা ১৪ মে পর্যন্ত নির্ধারিত ছিল।

এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা একাডেমিক সুপারবাইজার বিপিন চন্দ্র রায় বলেন, বিশেষ করে বিকাশে প্রতারণার সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার সকল উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে সহায়তা করার পরিকল্পনা নিয়েছে। কর্তৃপক্ষ সার্ভারের মাধ্যমে এই কাজটি মনিটরিং করছে। অধিক সংখ্যক শিক্ষার্থীর তথ্য আপডেট সম্পন্ন না হলে আবারও সময় বৃদ্ধি করা হবে বলে আশ্বস্ত করেন। উপজেলায় কোন প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থীর তথ্য এখনো আপডেট হয়নি সেটি কাজ শুরু করলে জানতে পারবেন বলে জানান তিনি।