সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর মাস্টার মনিরুজ্জামান বাড়িতে একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলায় বৃদ্ধসহ তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন- বৃদ্ধ মঞ্জুরা বেগম (৬২) তার মেয়ে রুবি আক্তার ও খুকিনআক্তার।এঘটনায় রুবি আক্তার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার সাতজনকে আসামি করে একটি ফৌজদারী মামলা দায়ের করেন (মামলা নং৩৯০/২৪)
মামলার আসামিরা হলেন- একই বাড়ির মোঃ জসিম উদ্দিন,আলমগীর মঞ্জু,মোঃলিয়াকত, মোঃ সাকিব,জাকির হোসেন, আরাফাতুল ইসলাম পিনন ও মোঃ কামাল।
রুবি আক্তার জানান,গত ৬ মে ঘরের টিনের চালের উপর ত্রিপল দিতে গেলে আসামিরা আকস্মিক আমার বৃদ্ধ মা, আমি ও আমার বোন খুকি আক্তারকে বেধড়ক মারধর করে জখম করে। গত ১০ মে রাতেও আসামীরা পুনরায় হামলা চালায়।
এ সময় ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। মামলায় স্বর্ণালংকার লুট করারও অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।




