লোহাগাড়া প্রতিনিধি: আমি রাজনীতি করিনা ব্যবসায়ী পরিবারের সন্তান হিসাবে লোহাগাড়ার আপামর জনসাধারণের পাশে ছিলাম, আছি, থাকতে চাই!আমি লোহাগাড়ার যেকোন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ।এলাকার উন্নয়নে,বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে অনেক ভাল লাগে। লোহাগাড়ার সামাজিক কর্মকান্ড গুলোতে নিজেকে সম্পৃক্ত রাখবো। এলাকার অসহায় মানুষের পাশে থাকবো। জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়ন করা যায়।
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক, সমাজে যে কোন অনিয়ম, দূর্নীতির খবর প্রকাশ করে সুন্দর সমাজ গঠনে সাংবাদিকের অবদান অপরিসীম। সাহসিকতার সাথে সত্য সংবাদ প্রকাশ করার আহবান জানান এবং যে কোন সমস্যায় সাংবাদিকদের পাশে থাকবেন বলেও জানান।
লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে গতকাল রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে চুনতি হোটেল মিডওয়ে ইন হল রুমে লোহাগাড়া,সাতকানিয়া, লামা,চকরিয়া, চন্দনাইশ, পেকুয়া,নাইক্ষ্যংছড়ির কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া সাংবাদিক সমিতির উপদেষ্ঠা,ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান,নুরুল ইসলাম হাসপাতালের চেয়ারম্যান, সাদ গ্রুপের ডিএমডি,লোহাগাড়ার কন্যা শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমা এসব কথা তুলে ধরেন।
লোহাগাড়া সাংবাদিক সমিতির সভাপতি মাওলানা আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি রায়হান সিকদার ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক,এডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী,এডভোকেট তাহমিনা আকতার চৌধুরী, পীরে কামেল হযরত আলহাজ্ব মাওলানা গোলাম রসুল কমরী,চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম চৌধুরী, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এমএম আহমদ মনির,লোহাগাড়া দোকান কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিছবাহ উদ্দিন রাজিব।
এ সময় সভায় বক্তব্যে রাখেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ ইলিয়াছ,সাংবাদিক কাইছার হামিদ, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসি সিকদার। এছাড়াও মতবিনিময় সভায় পেকুয়ার গিয়াস উদ্দিন,দোহাজারি প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, লামা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, চকরিয়া প্রেসক্লাব সভাপতি জাহেদ চৌধুরী,সাবেক সভাপতি আবদুল মজিদ,চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিছবাউল হক,নাইক্ষনছড়ির আবদুর রশিদ,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি কামরুদ্দিন,সাধারণ সম্পাদক খালেদ রায়হান,লোহাগাড়া সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ স্হানীয় জনপ্রতিনিধি,শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন উপজেলার অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে লোহাগাড়া সাংবাদিক সমিতির উদ্যোগে মধ্যহ্নভোজের আয়োজন করা হয় এবং শিল্পোদ্যোক্তা নূরে ইয়াছমিন ফাতিমার পক্ষ থেকে সকল সাংবাদিকদের জন্য বিশেষ উপহার প্রদান করা হয়।




