আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বৈরাগ ইউনিয়নের সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রতন গুপ্ত ও তার ছেলে হিমেল গুপ্তের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ মে) বিকেলে এলাকাবাসীর বিভিন্ন সামাজিক সংগঠন ও হিন্দুধর্মাবলম্বীর ব্যানারে বন্দর সেন্টারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দোদুল চন্দ্র দত্ত, কল্লোল সেন, ইউপি সদস্য রুপন বসু, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মান্নান মান্না পবন গুপ্ত, রনি সিংহ, সুভাষ সিংহ, জুয়েল সিংহ, শীতল ভৌমিক, নরেশ সরকার, চিন্তাহরি দাশ, আদিনাথ সিংহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইব্রাহিম সহ হামলাকারীদের কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।




