মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি: চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খোকন ।তিনি উপজেলার শ্রীপুর প্রসন্ন একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ৩০ এপ্রিল জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপজেলার সর্বমোট ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রীপুর প্রসন্ন একাডেমির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খোকনকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঘোষণা করা হয়।
আমিনুল ইসলাম খোকন উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন এর পূর্বকাশিপুর গ্রামের মৃত আলী আকবর এর ছেলে।তিনি ইতোমধ্যে প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মাস্টার আমিনুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভাবে শিক্ষার মান আরও গতিশীল করার লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠানের প্রতি যে ভাবে নজর দিয়েছে ও শিক্ষকদের সম্মানের মধ্যে দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শিক্ষার মাধ্যমে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ হিসেবে রুপান্তরিত করে অল্প সময়ের মধ্যে বিশ্ববাসীকে স্মার্ট বাংলাদেশ হিসেবে উপহার দিতে সক্ষম হবে।
তিনি বলেন, আজ আমাকে চৌদ্দগ্রামের ৫৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি দিয়েছে তার জন্য আমি খুবই আনন্দিত। আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি আমার যতোটুকু মেধা আছে তা দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার আলো দিয়ে আলোকিত একটি সমাজ উপহার দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন এই সম্মান যেনো আমি ধরে রাখতে পারি।




