নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর আর্টিলারি সেন্টারের ক্যান্টিনের নিচতলায় স্টোর রুমের আগুন লেগেছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দু’টি স্টেশনের পাচঁটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ইফতেখার উদ্দীন গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Post Views: 333



