নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। তাঁর নাম কিশোর কুমার দাশ। তিনি সমন্বয় পরিষদ থেকে এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সমন্বয় পরিষদ থেকে আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদে বিগত দুবার নির্বাচিত সাধারণ সম্পাদক (বর্তমান সাধারণ সম্পাদক) এ এইচ এম জিয়াউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক শিবলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাত্তার সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আসাদুর রহমান রিটু। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিশোর কুমার দাশ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, শান্তিপূর্ণভাবে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে।