ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আগুনে পুড়ে মোহাম্মদ মুজিব (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে বাগান বাজার ইউপির গার্ডের দোকান এলাকায় বাবুল চেয়ারম্যানের বাড়ীতে এ ঘটনা ঘটে।

সে বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুলের চাচাত ভাই।

জানা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের সূত্রপাত হয়। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়লে মুজিব ঘর থেকে বের হতে না পেরে ঘটনাস্থলে সে নিহত হয়। পরে ঘটনাস্থলে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ও রামগড় ফায়ারসার্ভিসের একটি ইউনিট উদ্ধার প্রক্রিয়া চালায়।

বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। তিনি ৮বছর বয়সী এবং ২মাস বয়সী দুই পুত্র সন্তানের জনক।