লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ ৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু।
শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান বড়হাতিয়া ইউপির বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপির মোহাম্মদ হারুনুর রশিদ, চুনতি ইউপির মোহাম্মদ জয়নুল আবেদীন, কলাউজান ইউপির মোহাম্মদ আবদুল ওয়াহেদ, পুটিবিলা ইউপির জাহাঙ্গীর হোসেন মানিক এবং চরম্বা ইউপির মৌলানা হেলাল উদ্দিন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ছয় ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের ৪৫ দিন পর শপথ নেন চেয়ারম্যানরা।