রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে যুক্ত হয়েছেন সাইফ হাসান।
এর আগে নাঈম শেখের এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য জাতীয় টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় তাকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নাঈম শেখের বদলি হিসেবে দলে নেওয়া হয় সাইফ হাসানকে। শুধু দলে সুযোগ পাওয়াই নয়, বরং রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ 'এ' দলের নেতৃত্বের দায়িত্বও তুলে দেওয়া হয়েছে সাইফের কাঁধে।
Post Views: 25




